প্রকাশিত: Sun, Aug 20, 2023 9:33 AM
আপডেট: Wed, Apr 29, 2026 11:52 AM

[১]২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো ১৩ জনের মৃত্যু

এম এম লিংকন: [২] এছাড়া গত ২৪ ঘন্টায় রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ভর্তি হয়েছেন ১৯৮৩ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৮ জন, আর রাজধানীর বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৪৫ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৬ জনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৩] শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এই তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর।  

[৪] এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬৯১ জনসহ দেশের বিভিন্ন হাসপাতালে ৭ হাজার ৮৯৫ জন  ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। 

[৫] বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত ৯৭ হাজার ৮৬০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রাপজধানীতে ৪৭ হাজার ৬৭১ জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৫০ হাজার ১৮৯ জন।  সম্পাদনা: শামসুল হক বসুনিয়া